• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু 

সিরাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক : / ৭০ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়কে দুর্ঘটনায় বিনয় মার্ডি (৩০) নামে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার
(১৮ অক্টোবর) উপজেলার ছঘরিয়া ব্রীজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিনয় মার্ডি বাজেবাকসা আদিবাসী হাটপাড়া এলাকার সামু মার্ডির ছেলে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জিতেন্দ্র নার্থ বর্ম্মন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে বিনয় মার্ডি নিজ বাড়ি থেকে অটোভ্যানে চড়ে কাতিহার হাটের উদ্দেশ্যে রওনা দেন। ভ্যানটি
বাজেবাকসা- কাতিহার পাকা সড়কের ছয়ঘরিয়া ব্রীজের পশ্চিম পাশে পৌঁছালে ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভ্যানটি পাল্টি খেয়ে পড়ে যায়। এসময় বিনয় ছিটকে গিয়ে ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় এবং শরীরে বিভিন্ন অংশে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হন।
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ. আরশেদুল হক মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করো জানান, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে করেছে।পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ সৎকারের জন্য হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/