বিদেশের প্রখর গরমে কর্মরত প্রবাসীদের একটু স্বস্তি দিতে সিয়ান চে মেডিকেল ইনস্টিটিউশন এর উদ্যোগে প্রবাসীদের মাঝে ইউএসবি ফ্যান বিতরণ করা হয়েছে।
এই ব্যতিক্রমী উদ্যোগে প্রবাসীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সংস্থার কর্মকর্তারা জানান, প্রবাসীরা দেশের অর্থনীতির প্রাণ—তাদের পরিশ্রমে দেশ এগিয়ে যাচ্ছে প্রতিদিন। তাই তাদের কর্মজীবনে সামান্য স্বস্তি ও আরাম দিতে এই ছোট্ট উপহার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, “প্রবাসীরা শুধু রেমিট্যান্স প্রেরণ করেন না, তারা বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের বিভিন্ন প্রান্তে উজ্জ্বল করে তুলছেন। তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
সিয়ান চে মেডিকেল ইনস্টিটিউশন ভবিষ্যতেও প্রবাসীদের কল্যাণে এবং মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে।
উল্লেখ্য, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
https://slotbet.online/