• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দেশীয় নৌকা ব্যবহারে গুরুত্বারোপ করলেন দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক-ই-আজম

মোঃ শামীম হোসাইন / ১২৪ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় রবিবার (১২ অক্টোবর) দুপুরে আকস্মিক সফর করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বন্যাকবলিত এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে মাঠপর্যায়ের পরিস্থিতি পরিদর্শন করেন।

সফরকালে তিনি নেছারাবাদের ঐতিহ্যবাহী শতবর্ষী নৌকারহাট খ্যাত আটঘর বাজারে যান। বন্যা পরিস্থিতিতে দুর্গতদের কাছে পৌঁছানোর অন্যতম প্রধান বাহন নৌকার সহজলভ্যতা যাচাই ও স্থানীয়ভাবে নৌকা সংগ্রহের উৎস নির্ধারণই ছিল তার সফরের মূল উদ্দেশ্য।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, মন্ত্রণালয়ের ডিজি রেজওয়ানুর রহমান, পিরোজপুর জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান, সহকারী জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম শামিম, সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, “দুর্যোগকালীন সময়ে দেশের মানুষকে রক্ষার ক্ষেত্রে দেশীয় নৌকার গুরুত্ব অপরিসীম। তাই ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে স্থানীয়ভাবে তৈরি নৌকা ব্যবহারের ওপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।”

তিনি আরও বলেন, “আগের সরকারগুলো বিপুল অর্থ ব্যয়ে বিদেশি নৌকা আমদানি করলেও, আমরা দেশীয় কারিগরদের তৈরি নৌকাই ব্যবহার করবো— এতে যেমন দেশের অর্থ সাশ্রয় হবে, তেমনি স্থানীয় শিল্পও টিকে থাকবে।”

সফর শেষে তিনি আটঘর বাজারের কারিগরদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/