• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

পিরোজপুরে জেলা ও সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

মোঃ শামীম হোসাইন / ১৬৬ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুর জেলা রেজিস্ট্রি অফিস ও সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম দুর্নীতি, চেম্পারিং ও জালিয়াতির ঘুষের বিনিময় দলিল রেজিস্ট্রি অভিযোগে অভিযান চালায় দুদক।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে দুদক অভিযান পরিচালনা করেন বলে জানান জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক জাকির হোসেন।

দুদক জানায়, পিরোজপুরের সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে অনিয়ম দুর্নীতি চেম্পারিং ও জালিয়াতির ঘুষের বিনিময় দলিল রেজিস্ট্রি অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ও জেলা রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। এদের মধ্যে প্রায় ৫০ জন নকলনবিশ অফিস ক্যাম্পাসে বসার কথা থাকলেও তারা সরাসরি অফিসের ভেতরে কর্মকর্তাদের মতো বসে সেবা দিচ্ছে যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। এছাড়াও দু’জন নকলনবিশ মর্জিনা খানমের থেকে ৫০ হাজার এবং শিল্পি রানী থেকে নগদ ১৭ হাজার ৬৭ হাজার টাকা সন্দেহজনকভাবে উদ্ধার করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য রেখেছি।

অভিযুক্ত মর্জিনা খানম (৪৩) সদর উপজেলার বাঁশবাড়িয়া এলাকার মানিক সিকদারের স্ত্রী। শিল্পি রানী (৪৮) নাজিরপুর উপজেলার শ্যামল বড়ালের স্ত্রী। তারা দু’জনেই নকলনবিশ হিসেবে কর্মরত আছেন।

জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, অনিয়ম দুর্নীতি চেম্পারিং ও জালিয়াতির ঘুষের বিনিময় দলিল রেজিস্ট্রি অভিযোগে জেলা রেজিস্ট্রি অফিস ও সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান পরিচালনা করা হয়। বেশ কয়েকটি অনিয়ম পাওয়া যায়। এদের মধ্যে এখানে নকলনবিশরা অফিসে কর্মকর্তাদের মতো একইভাবে কাজ করছে যা নিয়ম বহির্ভূত। এছাড়া দু’জনের থেকে সন্দেহজনকভাবে ৬৭ হাজার টাকা জব্দ করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/