এশিয়া কাপ টি-২০ তে ভারতের বিপক্ষে ম্যাচে বড় হার নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ১৬৮ রান। জবাবে ব্যাট হাতে ব্যর্থতায় জাকের আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ গুটিয়ে যায় ১৯.৩ ওভারে, হারতে হয় ৪১ রানে। তবে হারের মাঝেও সুখবর—মোস্তাফিজুর রহমান এখন বাংলাদেশের হয়ে টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ উইকেটশিকারি।
ইনিংসের শুরুটা মোটামুটি ভালোই হয়েছিল। দ্বিতীয় ওভারে তানজিদ তামিম আউট হলেও সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন পাওয়ার প্লেতে তুলেছিলেন ৪৪ রান। কিন্তু এরপরেই ভেঙে পড়ে টপ অর্ডার। ইমন (২১), তাওহীদ হৃদয় (৭), শামিম হোসেন (০) ও অধিনায়ক জাকের আলী (রানআউট) দ্রুত বিদায় নিলে বড় চাপে পড়ে বাংলাদেশ। অন্যপ্রান্তে একাই লড়াই চালিয়ে যান সাইফ হাসান। তিনটি চার ও পাঁচটি ছক্কায় তিনি খেলেন ৫১ বলে ৬৯ রানের ইনিংস। তবে তার ইনিংসও শেষ হয় বুমরাহর বলে অক্ষরের হাতে ধরা পড়ে। শেষ ১৬ বলে দরকার ছিল ৫৩ রান, কিন্তু উইকেট পতনের ধারায় আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। অলআউট হয় ১৯.৩ ওভারে।
এই জয়ে ভারত সরাসরি উঠে গেছে ফাইনালে। অন্যদিকে, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ এখন কার্যত সেমিফাইনাল। যে দল জিতবে, তারা ২৮ সেপ্টেম্বরের ফাইনালে ভারতের মুখোমুখি হবে।
https://slotbet.online/