• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে কলেজছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, একজন আটক

মোঃ শামীম হোসাইন / ৩২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে এক কলেজছাত্রী (১৯) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে ভুক্তভোগী পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী জানান, মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে পালিতা মায়ের বাড়িতে ফেরার জন্য তিনি রাস্তার পাশে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এসময় একটি ইজিবাইকে থাকা চারজন অজ্ঞাত যুবক তাকে জোর করে তুলে নিয়ে উপজেলার বাদুরা গ্রামের একটি নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে তারা পালাক্রমে ধর্ষণ করে। অভিযোগ রয়েছে, আশ্রয়ের প্রলোভন দেখিয়ে ইজিবাইক চালকও তাকে ধর্ষণ করে।

পরদিন বুধবার (২৭ আগস্ট) দুপুরে এক ব্যক্তি তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করান।

শিক্ষার্থী আরও জানান, ছোটবেলা থেকেই তিনি শংকরপাশা গ্রামে পালিতা মায়ের সঙ্গে থাকেন। তার পিতা-মাতা দুজনেই মারা গেছেন। সম্প্রতি তিনি ঢাকা থেকে গ্রামে ফিরেছিলেন।

পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/