পিরোজপুরের মঠবাড়িয়ায় ঋণের দায়ে নান্না ফরাজী (৪২) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। বুধবার (২৭ আগষ্ট) ভোরে কীটনাশক পান করার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নান্না ফরাজী উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামের বাসিন্দা। তিনি সুপারির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, এনজিও ও স্থানীয় লোকজনের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন।
ঘটনার সময় তার মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। সেখানে নান্না ফরাজী লিখে গেছেন— “আমি নান্না ফরাজী। আমার মৃত্যুর জন্য ফ্যামিলির কোনো লোক দায়ী না। আমি অনেক টাকা দেনা, সেটি দেওয়ার মতো কোনো পথ নেই। তাই দুনিয়া থেকে চলে যাওয়া ছাড়া উপায় নেই। মাফ করতে পারলে মাফ করবেন। আমার লাশের পোস্টমর্টেম করবেন না।”
মৃতের বড় ভাই তোফায়েল ফরাজী জানান, ঋণের চাপে তিনি ভেঙে পড়েছিলেন। ভোরে কীটনাশক পান করে আত্মহত্যার পথ বেছে নেন।
মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম বলেন, ঋণের কিস্তি দিতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
https://slotbet.online/