• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নাজিরপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা: অভিযুক্ত পান্না শিকদারের ফাঁসির দাবিতে মানববন্ধন

মোঃ শামীম হোসাইন / ৪১১ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় স্কুলছাত্রী নাসরিনের আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত পান্না শিকদারের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে তার বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, শিক্ষক মো. আ. গফফার এবং শিক্ষার্থীরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, পান্না শিকদারের প্রলোভন ও প্রতারণার কারণে নাসরিন আত্মহত্যা করেছে। তাকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, নইলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ বিশ্বাস বলেন, “এই এলাকার লতিফ শিকদারের ছেলে পান্না শিকদারের কারণে ওই ছাত্রী আত্মহত্যা করেছে। আমরা চাই তাকে দ্রুত গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।”

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নাসরিন (১৬)। সে স্থানীয় দিনমজুর এসকেন্দার মিয়ার মেয়ে এবং রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মৃত্যুর আগে নাসরিন দেড় পৃষ্ঠার একটি হৃদয়বিদারক চিরকুট লিখে যায়। সেখানে সে উল্লেখ করে, পান্না শিকদার বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে, পরে বিয়ে করতে অস্বীকার করে। চিরকুটে নাসরিন লিখে যায়, “আমার শেষ ইচ্ছা ওর এমন সাজা হোক যাতে আর কোনো মেয়ের জীবন নষ্ট না হয়।”

মানববন্ধনে নাসরিনের সহপাঠীরা বলেন, “পান্না শিকদারকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে আমরা কঠোর আন্দোলনে যাব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/