• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের

মাসুদ রানাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন – ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ১৭২ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দেওয়ার হুমকিদাতা মাসুদ রানার গ্রেফতারের দাবিতে ও গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সহ দেশব্যাপী সাংবাদিক হত্যা, নির্যাতনের বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১২-ই আগস্ট দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় সাংবাদিক সমাজ। এতে অংশ নেন উপজেলা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন সংবাদকর্মীরা।

রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আশরাফুল আলম বলেন, সারাদেশে প্রতিনিয়ত সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের ভিডিও ধারণ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলাকেটে হত্যা করা হয়েছে। ক্যাসিনো সম্রাট ও বীমার নামে কয়েকশত মানুষের অর্থ আত্মসাতকারী মাসুদ রানার নিকট তার এ অবৈধ কর্মকান্ডের সংবাদ সংগ্রহ করতে গেলে আমার সাংবাদিকদের মামলা ও প্রাণনাশের হুমকি এবং রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দেয়ার হুমকি দেন ক্যাসিনো সম্রাট মাসুদ রানা। যা স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ ও স্বাধীন দেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপের শামিল। এ সময় তিনি ৪৮ ঘন্টার মধ্যে এ মাসুদকে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান ।

রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, ইতিপূর্বে বিভিন্ন সাংবাদিক হত্যার ও হুমকির ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।  সাংবাদিক সুরক্ষা আইন ও নিরাপত্তা বিধান বাস্তবায়নে সরকারকে এগিয়ে আসতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা বন্ধ না হলে গণমাধ্যমকর্মীরা কঠোর আন্দোলনে যাবে। সেই সাথে ক্যাসিনো সম্রাট মাসুদ রানার দ্রুত গ্রেফতারের দাবি জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি শফিকুল ইসলাম শিল্পি, দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক আমার দেশ প্রতিনিধি মোবারক আলী, মোহনা টিভি প্রতিনিধি ফারুক আহমেদ সরকার, দৈনিক আমাদের সময় প্রতিনিধি আনোয়ার হোসেন আকাশ, আজকের দর্পণ প্রতিনিধি নাজমুল হোসেন, পীরগঞ্জ উপজেলার কালবেলা প্রতিনিধি বাদল হোসেন,

উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান জামান মনি, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক বকুল মজুমদার, উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা রজব আলী, পৌর বিএনপি সভাপতি শাহজাহান আলী, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা তারেক মাহমুদ প্রমুখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/