• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

গাজীপুরে সাংবাদিক হত্যা ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মো তুহিন মোল্লা, নড়াইল প্রতিনিধি: / ১৮৪ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরে সাংবাদিক হত্যা ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ০৯ (আগষ্ট) সকাল ১১ টায় নড়াইল প্রেসক্লাবের আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইল-যশোর সড়কে এ মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঐ স্থান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল প্রেসক্লাব চত্বরে এসে শেষে হয়।

নড়াইল প্রেসক্লাবের সাভাপতি অ্যাড. এস এম আব্দুল হকের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ওশানের সম্পাদক অ্যাড. আলমগীর সিদ্দীকি, নড়াইল প্রেসক্লাবে সহ সভাপতি অ্যাড. মোঃ আজিজুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম তুহিন, সিনিয়র সাংবাদিক মলয় কান্তি নন্দীসহ অনেকে।

এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করেন নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু।

এ সময় নড়াইল প্রেসক্লাবের সদস্য সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা সম্প্রতি গাজীপুর আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িত সকল অপরাধিদের গ্রেফতার পূর্বক দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে বিচারের দাবি জানান।

এছাড়াও সারাদেশে সাংবাদিক হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ জানানো সহ সরকারের প্রতি সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়নের দাবি জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/