• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ

পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

মোঃ শামীম হোসাইন / ১৫৯ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

পিরোজপুরে ২০১৯ সালের একটি হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পিরোজপুর সদর উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের মৃত সেকেন্দার আলী শেখের ছেলে মজিবর শেখ, কুমিরমারা গ্রামের মোখলেছ হাওলাদারের ছেলে ফোরকান হাওলাদার ও মরিচাল গ্রামের মৃত খালেক শেখের ছেলে মো. মাহাবুব। রায় ঘোষণার সময় আসামি ফোরকান হাওলাদার পলাতক ছিলেন।

একই মামলায় অভিযুক্ত আরো পাঁচজনকে সন্দেহাতীতভাবে নির্দোষ প্রমাণিত হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দিয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ৯ এপ্রিল রাতে সদর উপজেলার কুমিরমারা গ্রামের বাসিন্দা জামাল হাওলাদার নিজ চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন। কুমিরমারা সুইচগেট এলাকায় ওঁৎ পেতে থাকা আসামিরা রড ও ধারালো অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে গুরুতর জখম করে। এরপর ট্রলারে তুলে জামালকে হুলারহাট বাজার সংলগ্ন খালের পাড়ে একটি গাছের সঙ্গে ট্রলার বেঁধে রেখে পালিয়ে যায় তারা।

রাত ১টার দিকে স্থানীয় নৈশপ্রহরী আনসার আলী আহত অবস্থায় জামালকে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১০ এপ্রিল ভোরে জামালের মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের ভাই কামাল হাওলাদার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এই রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আকন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবীর বাদল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/