• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

পিরোজপুরে অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

মোঃ শামীম হোসাইন / ৪১৮ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

পিরোজপুরে অস্ত্র মামলায় একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৮ জুলাই) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান আসামির অনুপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি বরগুনা সদর উপজেলার আমতলারপাড় গ্রামের মো. মোশারেফ হোসেনের পুত্র মো. রাজীব।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৭ মার্চ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চরখালী ও নদমূলা এলাকায় গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ার হোসাইন জসিমের নেতৃত্বে চোরাচালান, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে রাতে অভিযান চালানো হয়। ওই সময় দণ্ডপ্রাপ্ত রাজীবকে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে ডিবি পুলিশের দল তাঁকে জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন পুলিশ তাঁকে আটক করে তাঁর দেহ তল্লাশি করে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।

পরে তাঁকে ভান্ডারিয়া থানায় নিয়ে যাওয়া হয় এবং এসআই দেলোয়ার হোসাইন বাদী হয়ে রাজীবের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় দেন।

বরগুনা থানায় দণ্ডিত রাজীবের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে অন্তত ছয়টি মামলা রয়েছে বলে মামলা সূত্রে জানা গেছে।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আকন ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/