• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে দোকানি গ্রেপ্তার

মোঃ শামীম হোসাইন / ১৭২ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

পিরোজপুরের স্বরূপকাঠিতে পঞ্চম শ্রেণিপড়ুয়া এক মাদরাসাছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মনির হোসেন ফরাজী (৫৫) নামে এক দোকানিকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে।

রবিবার (২৭ জুলাই) ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে এবং গ্রেপ্তার আসামিকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২৬ জুলাই) বিকেলে ধর্ষণের শিকার ওই ছাত্রীর খালা জেসমিন বেগম বাদী হয়ে উপজেলার বলদিয়া ইউনিয়নের চামী গ্রামের মনির হোসেন ফরাজীকে আসামি করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্ত মনির উপজেলার চামী গ্রামের আব্দুল হালিম ফরাজির ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে ভুক্তভোগী পার্শ্ববর্তী দোকানে চকলেট কিনতে গেলে দোকানি মনির তাকে দোকানের ভেতর ঢুকিয়ে দরজায় তালা দেন। পরে তিনি ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেন।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রবিবার ধর্ষণের শিকার ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে এবং গ্রেপ্তার আসামিকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/