• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের

বেনাপোল ০৪ ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মানিক হোসেন / ১০৯ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫

বেনাপোল পৌর বিয়ে বাড়ি প্রাঙ্গণে আজ(২ জুলাই) ৪নং বেনাপোল ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র এক জরুরি কর্মী সমাবেশ।

এই গুরুত্বপূর্ণ সমাবেশে সভাপতিত্ব করেন শার্শা উপজেলার সম্মানিত সদস্য ও ৪নং বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি এ.এস.এম মাহাবুবুল আলম। সভা সঞ্চালনায় ছিলেন একই ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক এমপি জনাব মোঃ
মফিকুল হাসান তৃপ্তি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক আহ্বায়ক, শার্শা উপজেলা বিএনপি খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির বর্তমান সভাপতি মোঃ হাসান জহির এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু,সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক, আহ্বায়ক

মোঃ মোস্তাফিজ জোহা সেলিম, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, বেনাপোল পৌর যুবদলের সদস্য মফিজুর রহমান পিন্টু , সাইফুল ইসলাম আসাদ ।সদস্য সচিব সেলিম হোসেন আশা, ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, এবং বেনাপোল পৌর ছাত্রদলের তোফাজ্জল হোসেন তুহিন।

সমাবেশে বক্তারা সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং আগামী দিনে দলকে সুসংগঠিত করার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা বিএনপির আন্দোলন ও ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে আরও সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/