• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

রূপসায় যুবকের মাথায় গুলি/অবস্থা আশঙ্কাজনক

মোল্লা জাহাঙ্গীর আলম /ভ্রাম্যমাণ প্রতিনিধি // / ২২৬ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

খুলনার রূপসা উপজেলার রাজাপুর এলাকায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মো. সাদ্দাম হোসেন নামে এক যুবক গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ জুন ২০২৫ এর রাত সাড়ে ১০টার দিকে দুটি প্রতিপক্ষ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বিকট শব্দে গুলির আওয়াজ শোনা যায় এবং আশপাশের লোকজন আতঙ্কে পালাতে শুরু করেন। সংঘর্ষের একপর্যায়ে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন বলে ধারণা করা হচ্ছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তির মাথায় ব্যান্ডেজ বাঁধা এবং মুখমণ্ডলে গুরুতর রক্তাক্ত জখম রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। তবে ঘটনার সঠিক কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

এ বিষয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/