নড়াইল জেলার লোহাগড়া-নহাটা প্রধান সড়কের নলদী ইউনিয়নের জালালসী এলাকায় শুক্রবার (২০ জুন) ভোর পাঁচটার দিকে হঠাৎ সড়ক ধসে পড়ে। টানা কয়েকদিনের অতিবর্ষণের ফলে সড়কের মাটি সরে গিয়ে এই ধসের সৃষ্টি হয় বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, ধসের কারণে পুরো সড়কটি চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। ফলে লোহাগড়া উপজেলার অন্তত পাঁচটি ইউনিয়নের হাজারো মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বর্তমানে উক্ত সড়ক দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক হওয়ায় দ্রুত সংস্কার না করলে জনদুর্ভোগ আরও বাড়বে। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সড়ক বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে, ঘটনার খবর পেয়ে তরুণ ছাত্রনেতা মো. তুহিন মোল্যা ও তার সহযোগীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক পর্যায়ে মেরামতের উদ্যোগ গ্রহণ করেন। এতে সাময়িকভাবে কিছুটা স্বস্তি পেলেও, টেকসই সমাধানের জন্য প্রশাসনিক পদক্ষেপ জরুরি বলে মনে করেন এলাকাবাসী।
https://slotbet.online/