• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি-আওয়ামী লীগে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত অন্তত ১০ জন

মো. তুহিন মোল্লা, নড়াইল প্রতিনিধি: / ১৫০ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের চাকুলিয়া ও মশাখালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে মশাখালী ব্রিজের উত্তর পাশে এই সংঘর্ষ শুরু হয়, যা দ্রুতই উত্তাল রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও ধারালো অস্ত্র ব্যবহৃত হয়। এতে দুই দলের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন—নলদী ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি মোহাম্মদ রাব্বি মোল্লা (২৫), আওয়ামী লীগ কর্মী জহুর মোল্লা (৫৫), তবিবর রহমান (৫৩), সুফিয়ান মোল্লা (৪০) সহ আরও অনেকে।

আহত জহুর মোল্লা অভিযোগ করে বলেন, “আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, সম্ভবত এ কারণেই আমাদের উপর পরিকল্পিতভাবে বিএনপির লোকজন হামলা চালিয়েছে।”

অন্যদিকে, ঘটনার ভিন্ন বর্ণনা দিয়েছেন স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মাহবুবুর রহমান। তিনি বলেন, “মূল ঘটনা মশাখালী গ্রামে। আওয়ামী লীগ নেতা জহুর মোল্লা হত্যাসহ একাধিক মামলার আসামি। তার নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ সশস্ত্র দল মশাখালী গ্রামে বিএনপির নেতাকর্মীদের উপর পূর্বপরিকল্পিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন আলমগীর ফকির, সলেমান ফকির, জাহাঙ্গীর ফকির, শাহাদাৎ ফকির ও ওমর ফকির। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।”

তিনি আরও দাবি করেন, হামলার খবর পেয়ে স্থানীয় ছাত্র ও সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলে, যার মুখে পড়ে আওয়ামী লীগপন্থী হামলাকারীরা পালিয়ে যায়।

এদিকে, সংঘর্ষের পর পুরো এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নড়াইলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/