• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

আইনজীবী হত্যাচেষ্টা মামলায় ৪ জন কারাগারে

মোঃ শামীম হোসাইন / ৯৯ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় আইনজীবী আবুল কালাম মো. খালিদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমান তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন আ. রাজ্জাক ওরফে রঞ্জু (৫০), মনির হোসেন (৫২), রিয়াদুল করিম ওরফে আরজু (৫৫) ও রিয়াজ (২৫)। তাঁরা সবাই মঠবাড়িয়া উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ মঠবাড়িয়া উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের বাসিন্দা আইনজীবী আবুল কালাম মো. খালিদ ঈদের নামাজ শেষ করা মাত্রই আসামিরা তাঁর ওপর হামলা চালিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন বাঁচাতে এগিয়ে এলে আসামিরা তাঁকে মৃত ভেবে ফেলে রেখে কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা করা হয়। মঙ্গলবার আসামিরা আদালতে হাজির হলে বিচারক তাঁদের কারাগারে পাঠান।

এ বিষয়ে আদালতের অতিরিক্ত পিপি ওয়াহিদ হাসান বাবু বলেন, ‘আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠান।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/