• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের

আজ ১৬ জুন,সেই কালো রাত বিএনপি নেতা রাশেদুল হাসান রঞ্জনের

মোঃইয়াছিন আলী , সিরাজগঞ্জ প্রতিনিধি : / ৮২ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক ছাত্রনেতা ও যুগ্ন সাধারন সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন এর আজ সেই ১৬ই জুনের কালো রাত্রী। আজ সেই ভয়াল ১৬ জুন। ২০২৩ সালের এই দিনে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় রাশেদুল হাসান রঞ্জনকে। সমগ্র সিরাজগঞ্জে কায়েম করা হয় ত্রাসের রাজত্ব। অকল্পনীয় নির্যাতন নেমে আসে তার এবং তার পরিবারের উপরে।তারপর পাঁচ দিন যাবত তার বাড়ি পুলিশ দিয়ে ঘেরাও করে রাখা হয়।

১৮ জুন রবিবার ২০২৩ সিরাজগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপির গণসমাবেশে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রঞ্জনকে কারাগারে পাঠায় আদালত।

শনিবার (১৭ জুন) সিরাজগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ রাশেদুল হাসান রঞ্জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানিয়েছিলেন,প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনার ওই রাতেই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ একটি মামলা করেন। পরে শহরের ধানবান্ধির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর দুপুরে দিকে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
রঞ্জন বলেন, সিরাজগঞ্জে তখন সবচাইতে বেশি জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি আমি ও আমার পরিবার উপর অত্যাচার করা হয়েছে । কোনদিন অন্যায়ের সাথে আপোষ করিনি।
এখন আমাকে কোন তথ্য প্রমান ছাড়াই দল থেকে বহিষ্কার করা হয়েছে আমার অপরাধ টা ছিল নির্বাচনের মাধ্যমে কমিটি করার দাবী আমার জনপ্রিয়তা দেখে তারা এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে আমাকে চক্রান্ত করে বহিষ্কার করান। আমি আমার সিনিয়র নেতৃবৃন্দের কে বলতে চাই আমার বিষয়ে সুষ্ঠুভাবে তদন্ত করে আমাকে যেন দলে বহাল রাখা হয় ।

উল্লেখ্য– ১৬ জুন শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপি সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে এক গণসমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় প্রধান অতিথির মঞ্চে আগমন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দিয়ে রাশিদুল হাসান রঞ্জন বলেন, লড়াই লড়াই লড়াই চাই, বাঁচতে হলে লড়তে হবে। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই হাসিনা মারার। এ লড়াই আওয়ামী লীগ মারার। এ লড়াই গণতন্ত্রের, এ লড়াই ভাত কাপড়ের। মহাসচিবের আগমন শুভেচ্ছায় স্বাগতম।

এদিকে বিএনপির জনসভা থেকে প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জেলা আওয়ামী লীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/