ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামে অবস্থিত সামাজিক উন্নয়নমূলক সংগঠন দ্যা সানরাইজ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে।
আজ ৭ জুন ২০২৫, শনিবার, বিকেল ৪টায় কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার ৭০টি দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্যা সানরাইজ স্পোর্টিং ক্লাবের সভাপতি এস এম মুশফিক হাসান টমান, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
ক্লাবের সভাপতি মোঃ মুশফিক হাসান টমান জানান, “আমাদের এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মুখে ঈদের আনন্দের কিছুটা হলেও হাসি ফোটাতে পেরেছি বলে আমরা আনন্দিত। সমাজের পাশে থেকে এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ ধরনের সামাজিক কর্মকাণ্ডের জন্য স্থানীয়রা দ্যা সানরাইজ স্পোর্টিং ক্লাবের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
https://slotbet.online/