• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা আটক

যশোর জেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন : / ১৬০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

ভারতে যাওয়ার সময় বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগ-এর সাবেক সাংগঠনিক সম্পাদক এবং গাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রেজাউল কবিরকে বেনাপোল ইমিগ্রেশন থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করা হয়।

শেখ রেজাউল কবিরের পাসপোর্ট নম্বর A00953915। তিনি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট গ্রামের মৃত মুকবুল শেখের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, পূর্ব তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছিল যে শেখ রেজাউল কবির ভারতে পালিয়ে যেতে পারেন। সেই অনুযায়ী ইমিগ্রেশনে সতর্কতা জারি করা হয়। বিকাল ৪টার দিকে তিনি পাসপোর্ট জমা দিলে যাচাই-বাছাইয়ের পর তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য উঠে আসে এবং সঙ্গে সঙ্গেই তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে মোল্লাহাট থানায় দায়েরকৃত একটি মামলার (মামলা নম্বর-২১, তারিখ ২২/০৯/২০২৪) ধারাগুলোর মধ্যে রয়েছে: ১৪৩, ৩৪১, ৩৪২, ৩২৩, ৩০৭, ৩৮৬, ৫০৬, ৫০২—বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী।

আটকের পর শেখ রেজাউল কবিরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল মিয়া জানান, “তার বিরুদ্ধে মোল্লাহাট থানায় মামলা থাকায় নিয়ম অনুযায়ী তাকে সেখানে হস্তান্তর করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/