• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

ফেনীতে পেশাদার সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার ( ফেনী ): / ১৬২ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ফেনীতে কর্মরত পেশাদার সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ৩ জুন) বিকেল ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন
উপ-পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোঃ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান সহ আরো অনেকে।

এসময় বন্যা ও দুর্যোগ মোকাবেলায় করনীয় বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ ও মতামত শুনেন তাঁরা। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আবু তাহের, কামাল উদ্দিন ভূঁইয়া, দিলদার হোসেন স্বপন, সিদ্দিক আল মামুন, শেখ ফরিদ রতন, মাসুম বিল্লাহ ভূঁইয়া, মহি উদ্দিন মহি সহ আরো অনেকে।

সাংবাদিকদের উম্মুক্ত আলোচনায় উঠে আসে, গত বছরের ন্যায় এবারও যাতে ফেনীর মানুষ ভয়াবহ বন্যার কবলে না পড়ে, সে জন্য ফেনীর পরশুরামে বন্যা নিয়ন্ত্রণে বল্লামখার বাধ ও ফেনীর মুহুরী নদীর টেকসই বাধ নির্মাণ করতে পরিকল্পনা গ্রহণ, ৫ আগস্টের পরে অবৈধ উদ্ধার না হওয়া, ছোট ফেনী নদীতে পানির স্রোতে বাধা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ফুলগাজী বাজারে বন্যার পানি নিয়ন্ত্রণে দৃশ্যমান কাজ, সরকারী খাস জমি দখলদারদের প্রতিরোধ , কুরবানী ঈদের বাজারে গরু বিক্রি করে যাতে নগদ টাকা নিয়ে বাড়িতে পৌঁছতে পারে, সেই নিরাপত্তা নিশ্চিত করন, জলাবদ্ধতা নিরসন, বন্যায় উদ্ধার কর্মী নিয়োগ, রাস্তার উপর অবৈধ দোকান উচ্ছেদ করা, মহিপাল ফ্লাইওভারের নিচে অবৈধ পার্কিংয়ের কারনে যানজট, ঈদে ছিনতাই ও মলমপার্টির তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকা ইত্যাদি বিষয়।

জেলা প্রশাসক জানান, ১৪৫ টি মাদরাসায় কুরবানী পুশুর চামড়া সংরক্ষণে বিনা মুল্যে লবন বিতরণ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। কুরবানী ঈদ সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। বন্যা, সীমান্ত বিষয়ে অপেশাদার ফেসবুকে বিভিন্ন নির্ভরযোগ্য নয়, এমন তথ্য প্রচারে প্রবাসীরা উদ্বিগ্ন থাকে। আমরা চাই, সত্য প্রচারে পেশাদার সাংবাদিকদের ভুমিকা রাখতে হবে। পেশাদার সাংবাদিকদের লেখনির মাধ্যমে দেশ ও সমাজকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করা উচিত। পেশাদার সাংবাদিক নয়, এমন কারো ফেসবুক আইডিতে ভুয়া নিউজ প্রকাশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/