• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

যশোরে ১২টি স্বর্ণবার সহ পাচারকারী আটক ০১

যশোর জেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন / ১৪৮ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে ১৩৯৭ গ্রাম ওজনের ১২টি স্বর্ণ বারসহ লিটন রায় (৫০) নামে এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। বিজিবি জানায়, লিটন রায়ের জুতার সোলের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল স্বর্ণের বারগুলো।
আটক লিটনের বাড়ি ঢাকা কতোয়ালী মডেল থানার শাখারী বাজারে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, বারগুলো ঢাকার শাখারী বাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সংগ্রহ করে যশোর হয়ে ঝিনাইদহের পথে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ৩ লাখ ৫১ হাজার ৪৯৬ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/