• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

যশোর সীমান্তে বিজিবি’র সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ

যশোর জেলা প্রতিনিধিঃমোঃ মানিক হোসেন / ১৩৯ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫

যশোর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে প্রায় ১৫ লক্ষ ৭২ হাজার ১০০ টাকা মূল্যের মাদকদ্রব্য, শাড়ি, কম্বল ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩০মে) ৪৯ বিজিবি’র অধীনস্থ বেনাপোল, পাঁচপীরতলা, রঘুনাথপুর বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, মোটরসাইকেল, শাড়ি, কম্বল, থ্রি-পিস, চকলেট, ওষুধ ও বিভিন্ন কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, “দীর্ঘদিন ধরে সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় যশোর সীমান্তে এ অভিযান পরিচালিত হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত ভারতীয় পণ্যসমূহ কাস্টমসে হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/