• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

যশোরে আলোচিত হিজড়া নজরুলকে কুপিয়ে জখম

যশোর জেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন / ১৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

যশোরের আলোচিত নজরুল হিজড়াকে কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৮ ভরি সোনার গহনা লুট করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। আহত নজরুল যশোর সদর উপজেলার বালিয়াঘাট গ্রামের বাসিন্দা। তিনি জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নজরুল আরো জানান, তিনি যশোর শহর থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছালে একই গ্রামের ঈশান, ইয়াসিন, সোফিয়া, নাজমা ও খালেদা পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। এ সময় দা দিয়ে তার মাথায় আঘাত করা হয়। একই সঙ্গে তার কাছে থাকা আট ভরি সোনার গহনা ছিনিয়ে নেওয়া হয়। পরে তার আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/