• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ

আসন্ন পবিত্র ঈদ- উল আযহা উপলক্ষে ফেনী জেলার পশুর হাট সমূহের সার্বিক নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার: / ১৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

২৯ মে বৃহস্পতিবার সকালে; আসন্ন পবিত্র ঈদ- উল আযহা উপলক্ষে পশুরহাট সমূহের সার্বিক নিরাপত্তা সংক্রান্তে ফেনী জেলার পশুর হাট সমূহের ইজারাদার বৃন্দের সাথে মত বিনিময় সভা পুলিশ লাইন্স ডিলশেডে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার উপ-পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার ও পৌর প্রশাসক গোলাম মোঃ বাতেন ।

এই সময় পুলিশ সুপার বলেন কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে সকল প্রকার চাঁদাবাজি ও মারামারি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা জেলা পুলিশের পক্ষ-থেকে গ্রহণ করা হবে। কোনো গুজব বা অন্য কোনোভাবে যেন কোরবানির পশুর কৃত্রিম সংকট সৃষ্টি না করা হয় সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে।
পশু বহনকারী গাড়িতে চাঁদাবাজি, সন্ত্রাসী,পশুর হাটে পকেটমার, মলম পার্টিসহ ছিনতাই কারীদের বিরুদ্ধে তালিকা তৈরি করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা ইতিমধ্যে জেলা পুলিশ গ্রহণ করছে। পশুর হাট কেন্দ্রিক অননুমোদতি ও অবধৈ রাস্তা দখল করতে না পারে সেদিকে তৎপর থাকা, হাট কেন্দ্রিক অবধৈভাবে গাড়ি পার্কিং না করে সে বিষয়ে তৎপর থাকতে সংশিষ্ট অফিসার ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অতিরিক্ত দ্বায়িত্বে (ক্রাইম এন্ড অপস্) মুঃ সাইফুল ইসলাম। অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী। সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) তসলিম হুসাইন। সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মোঃ সৈয়দ মুমিদ রায়হান। সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জয়া রায় চৌধুরী ও ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম, দাগনভূইয়া, সোনাগাজী, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জগণ। টিআই,ডিবি,ডিএসবি সহ ফেনী জেলার পশুর হাট সমূহের ইজারাদার বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/