• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

খুলনার দৌলতপুরে বিএনপি’র কেন্দ্রীয় নেতা বকুলের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

স্টাফ রিপোর্টারঃ মোঃ রিপন হোসেন। / ১৭৩ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

খুলনা মহানগরীর দৌলতপুরের মহসিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে রবিবার সকাল থেকে আসতে শুরু করেন দৃষ্টি হারাতে বসা মানুষেরা। অর্থের অভাবে সুচিকিৎসা বঞ্চিত তারা। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেখানে প্রায় আটশতাধিক রোগীকে চক্ষুচিকিৎসা দেয়া হয় বিনামূল্যে। এরমধ্যে দুইশ’জন রোগী হারাতে বসেছেন দৃষ্টিশক্তি; তাদের চোখের ছানি অপারেশন করাতে হবে। তাৎক্ষনিকভাবেই গতকাল চশমা দেয়া হয়েছে আরও পাঁচশতাধিক রোগীকে। আর এত্তোসব বিনামুল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে খুলনা-৩ আসনের ‘ধানের শীষ’ প্রতীকের কান্ডারী বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের উদ্যোগেই। পর্যায়ক্রমে দৃষ্টিশক্তি হারাতে বসা দুই শতাধিক রোগীর চোখের ছানি অপারেশন করে লেন্স বসিয়ে দেবার প্রতিশ্র“তিও দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল।
রবিবার নগরীর দৌলতপুরে হাজী মুহম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয়ে ড্যাব খুলনার ২২জন বিশেষজ্ঞ চিকিৎসক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে বিনামুল্যের চক্ষুচিকিৎসা সেবা ক্যাম্পে আটশতাধিক রোগীর চিকিৎসা সেবা দিয়েছেন। এরমধ্যে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাওয়া অন্তত ৫০জন রোগীকে শিরোমনি চক্ষু হাসপাতালে ভর্তি করানো হয়েছে; শিঘ্রীই তাদের অপারেশন করানো হবে। এছাড়া পর্যায়ক্রমে দুইশত রোগীর চোখের অপারেশন করে লেন্স বসিয়ে দেয়া হবে। এছাড়া গতকাল চক্ষুচিকিৎসা ক্যাম্পেই পাঁচশতাধিক রোগীকে চক্ষু পরীক্ষা-নিরীক্ষা করে চশমা দেয়া হয়েছে। এসব যাবতীয় চিকিৎসা সেবা দিয়েছেন খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী থানাধীন নির্বাচনীয় এলাকার ধানেরশীষ’র প্রতীকের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
বিনামুল্যে চিকিৎসা সেবা পেয়ে বেজায় খুশী অর্থাভাবে সুচিকিৎসা বঞ্চিত মানুষেরা। এধরণের মেডিকেল ক্যাম্পে এসে সুশৃঙ্খলভাবে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ায় আনন্দে আত্মহারা চশমা পাওয়া হতদরিদ্র্যরা।
বিনামুল্যে চক্ষুচিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা, ড্যাব নেতা ডা. রফিকুল হক বাবলু ও ডা. আবু জাফর মো. সালেহ, নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, নগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুলসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/