• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

পিরোজপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

মোঃ শামীম হোসাইন / ২৬২ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

জনগণকে ভূমি উন্নয়ন কর পরিশোধে উদ্বুদ্ধ করা এবং সচেতনতা বাড়াতে পিরোজপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে (২৫মে) রবিবার সকালে সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে মেলা প্রাঙ্গনে মিলিত হয়।

জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ভূমি সংক্রান্ত সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই মেলার আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষ যেন সহজে খতিয়ান, নামজারি, পর্চা ও অনলাইন সেবা সম্পর্কে জানতে ও পেতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। মেলায় বিভিন্ন স্টলে ভূমি সংক্রান্ত আধুনিক সেবা, ডিজিটাল রেকর্ড যাচাই, অভিযোগ গ্রহণসহ নানা সেবা দেওয়া হচ্ছে। তিন দিনব্যাপী এ মেলা চলবে ২৭ মে পর্যন্ত।
এছাড়াও পিরোজপুর জেলার অন্য অন্য উপজেলায় তিন দিনব্যাপী এ মেলা চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/