• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে

মোঃ কামরুল হাসান লিটন / ২১৮ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের বর্ণাঢ্য আয়োজনে রোববার (২৫ মে/২০২৫) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়।
সংগীত পরিবেশন করেন আমিরুল মোমেনীন, একেএম মাজহারুল ইসলাম পলাশ, গোপা দাস, মাহমুদা আক্তার, অনামিকা সরকার, চায়না রানী সরকার, ইসরাত জাহান রেখা, পৃথা সরকার পায়েল, তিথী সরকার, সূচী সরকার, রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি। যন্ত্র সংগীতে ছিলেন স্বপন সরকার ও প্রমিত সরকার। কবিতা আবৃত্তি করেন মেহনুভা বিনতে মাজহার রূপকথা, নাদিরা জামান পান্না, শামীমা খানম মীনা, ফাহিম শাহরিয়ার জয়, সংহিতা সরকার, রিজবান রাজি তিহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ। বক্তব্য রাখেন ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম গোলাম, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের সদস্য সচিব মোখলেছুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জল সরকার, গৌরীপুর রক্তদান ফাউণ্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, গৌরীপুর পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, প্রতিভা মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোমায়রা শাহরিন তুলি, উপজেলা স্বজনের সহসম্পাদক মাহমুদা আক্তার রিপা, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/