• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

লোহাগড়ায় নিরাপদ সড়ক নিশ্চিত কল্পে জনসচেতনতা কর্মসূচি পালিত

মো তুহিন মোল্লা নড়াইল প্রতিনিধি : / ১১৯ Time View
Update : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে নিরাপদ সড়ক নিশ্চিত কল্পে জনসচেতনতা মূলক কর্মসূচি পালন করা হয়েছে।

মংগলবার ৬ মে বেলা ১১টায় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের নেতৃত্বে লোহাগড়া উপজেলার প্রধান গেটের সামনে ঢাকা-বেনাপোল মহাসড়কের পাশে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশ গ্রহণ করেন উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা,লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশিকুর রহমান,নড়াইল জেলায় কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ট্রাফিক বিভাগ) ফারুক আল মামুন ভুইয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ ভুঁইয়া, সুশীল সমাজ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়াতুজ্জামান, নিরাপদ সড়কের সৈয়দ খাইরুল ইসলাম, গনমাধ্যমকর্মী ও স্কাউটবৃন্দ।

এসময় সকলে মহাসড়কে চলাচল করা সকল যানের ড্রাইভারদের সচেতন করেন। নিয়ন্ত্রণের সংগে গাড়ী চালানো,গতি সীমিত রাখা,যথাযত ভাবে সড়ক আইন মেনে চলা। কর্মসূচি পালন কালে বেপরোয়া ভাবে যান চলাচলের কারনে ৬ টি মোটরসাইকেল, ২টি ব্যাটারী চালিত ভ্যান ও বালু ভর্তি লাটাই গাড়ি আটক করে ৯ টি মামলা দিয়ে ৪ হাজার ৫ শ টাকা জরিমানা করেন।

কর্মসূচি শেষে উপজেলা হল রুমে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ সকলকে নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সকলকে এবিষয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও সামাজিক অনুষ্ঠানে অবহিত করার জন্য অনুরোধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/