উপজেলার ৫নং বিরল ইউনিয়ন পরিষদের আয়োজনে বিরলে সামাজিক ব্যাধি রোধে উম্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিরল ঝাড়পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জনসাধারণের সাথে এবং দুপুরে ৮নং ওয়ার্ডের দুলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জনসাধারণের সাথে জন্ম ও মৃত্যু নিবন্ধনের উপকারিতা, মাদকদ্রব্য এর ভয়াবহতা, বাল্যবিবাহ ও বিভিন্ন সামাজিক ব্যাধি নিয়ে উম্মুক্ত আলোচনা হয়েছে।
বিরল ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা জামানের সঞ্চালনায় ওয়ার্ড সভায় প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন। সভাপতিত্ব করেন ওয়ার্ড সদস্য আব্দুর রউফ এবং সাইদুর রহমান শাহিনুর। এ সময় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর তরিকুল ইসলাম তপু, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জহুরুল ইসলাম জহির, ওয়ার্ড সদস্যা সালমা বেগম, সদস্য মতিউর রহমান, রাহুল ইসলাম লোনা প্রমূখ উপস্থিত ছিলেন।
পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে গিয়ে জনসাধারণের সাথে জন্ম ও মৃত্যু নিবন্ধনের উপকারিতা, মাদকদ্রব্য এর ভয়াবহতা, বাল্যবিবাহ ও বিভিন্ন সামাজিক ব্যাধি নিয়ে উম্মুক্ত ওয়ার্ড সভার কথা ব্যক্ত করেন প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন।
https://slotbet.online/