• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

ব্রহ্মগাছা গ্রামে‌ নকল দলিলের মাধ্যমে বাড়ি দখল, দেয়াল নির্মাণ ও গাছ কাটার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: / ১০৭ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা গ্রামে জাল দলিল তৈরি করে জোরপূর্বক জমি দখল, দেয়াল নির্মাণ ও গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় মোঃ হাসান আলী (৩০), মোঃ মোনাজাত (৩৫), মোঃ খালিদ মোশাররফ বাবু (৩৮), মোঃ হোসেন আলী (৩০) এবং তাদের পিতা মোঃ গোলবার হোসেনের বিরুদ্ধে।

ভুক্তভোগী মোঃ আনোয়ার হোসেন জানান, মৃত আব্দুল গফুর আলীর ছেলে তিনি। তিনি ব্রহ্মগাছা গ্রামে জেল নং-১৪০, আরএস খতিয়ান নং-৩৯৮, আরএস দাগ নং-৯০/১১৯৮৫/৮৬ নম্বরের অধীন ৬৪ দশমিক ৫০ শতক জমি ক্রয় করেন। এ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত ১৩ জুলাই ২০২৪ ইং তারিখে মোঃ ওমর ফারুক রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র—সাবল, ধারালো ছুরি, বাঁশের লাঠি, কাঠের বাটামসহ সজ্জিত হয়ে আনোয়ার হোসেনের জমি জোরপূর্বক দখল করে এবং সেখানে দেয়াল নির্মাণ শুরু করে। বাধা দিতে গেলে ভুক্তভোগী ও তার পরিবারকে মারধর ও গালিগালাজ করা হয়।

এ বিষয়ে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে জানানো হলেও পরিস্থিতির স্থায়ী মীমাংসা হয়নি। কিছুদিন পর আবারও জোরপূর্বক গাছ কাটতে গেলে আনোয়ারের ছোট ভাই বাধা দিলে তাকেও মারধর করা হয়। ফলে আনোয়ার হোসেন বর্তমানে এলাকা ছেড়ে উল্লাপাড়ায় বসবাস করতে বাধ্য হয়েছেন।

এ নিয়ে এলাকাজুড়ে নানা গুঞ্জন চলছে। অভিযুক্ত মোঃ হাসান আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের কোনো ভয় নাই, যা পারেন করেন। আমাদের কোনো সমস্যা নেই।” তার বড় ভাই মোঃ খালিদ মোশাররফ বাবু, যিনি ব্রহ্মগাছা ইউনিয়ন কৃষক দলের সভাপতি, বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না এবং কিছু বলতেও পারব না। এটা তাদের ব্যাপার।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/