• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

ঝিনাইদহে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জ্যোতিষ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১৯৪ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

ঝিনাইদহ শহরের পাগলাকানাই সড়কের সাদাতীয়া মসজিদ সংলগ্ন বিউটি সুপার মার্কেটে একটি জ্যোতিষচর্চার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (৩ মে) সন্ধ্যার পর নামাজ শেষে বিক্ষুব্ধ মুসল্লিদের একটি অংশ “রাশিফল নির্ণয় জ্যোতিষ গণনা কার্যালয়” নামে পরিচিত প্রতিষ্ঠানে এ হামলা চালায়। কার্যালয়টির মালিক মোল্লা মোঃ আবু সাঈদ চিশতীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম ও নামাজ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডাঃ মোমতাজুল করিম। ঘটনার সময় আবু সাঈদ কার্যালয়ে ছিলেন না।

পরে এশার নামাজ শেষে সাদাতীয়া মসজিদের ঈমাম মুফতি ইসমাইল হোসেন বেলালীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে জ্যোতিষ আবু সাঈদের গ্রেফতারের দাবি জানানো হয়।

সাদার থানার ওসি বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন যে, ৪৮ ঘণ্টার মধ্যে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, অভিযুক্ত আবু সাঈদ বাংলাদেশ অ্যাস্ট্রোলজার্স সোসাইটির নিবন্ধিত সদস্য (রেজি. নং ১৯৪৫(১২১)৯৮)। অভিযোগ সম্পর্কে তার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/