• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

এতিম শিশুদের জন্য প্রগতির ‘দুই টাকায় হাসি’ কর্মসূচির ১৬তম আয়োজন সম্পন্ন

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি: / ১৭০ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ হিসেবে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠন মাসিক আয়োজন করে থাকে ‘দুই টাকায় হাসি’ শিরোনামে একটি কর্মসূচি। এ কার্যক্রমের ধারাবাহিকতায় বুধবার অনুষ্ঠিত হলো এর ১৬তম পর্ব।

ঝিনাইদহের পবহাটি বেলতলা মারকাযুস সুন্নাহ হাফেজী ও ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ পর্বে প্রায় ২৫ জন শিশুর জন্য পরিবেশন করা হয় খিচুড়ি ও গরুর মাংস দিয়ে প্রস্তুত করা সকালের খাবার।

এ সময় উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, কর্মসূচি পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ রাশেদ আহম্মেদ, সদস্য মোঃ মনিরুল ইসলাম, মোঃ মারুফ হোসেন, মোঃ ওসমান গনিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ বলেন, “আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা নিয়মিতভাবে এতিম শিশুদের পাশে দাঁড়াতে পারছি। এই কর্মসূচির ১৬তম আয়োজনে আমরা শিশুদের সঙ্গে সকালের খাবারের আয়োজন করেছি। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করতে চাই। তাই সমাজের সবাইকে আহ্বান জানাই, সাধ্য অনুযায়ী যেন পাশে থাকেন।”

প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের এই মহৎ উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

One response to “এতিম শিশুদের জন্য প্রগতির ‘দুই টাকায় হাসি’ কর্মসূচির ১৬তম আয়োজন সম্পন্ন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/