• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

ঝিনাইদহে ধানের ক্ষেতে কৃষকের রহস্যজনক মৃত্যু

আবু বকর সিদ্দিক স্বপন ঝিনাইদহ জেলা প্রতিনিধি: / ২৬৭ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামের ধানক্ষেত থেকে মোহাম্মদ আলী (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত মোহাম্মদ আলী একই গ্রামের মৃত ইদ্রিস আলী ছেলে।

সোমবার (২৮ এপ্রিল ২০২৫) রাত ১০টার দিকে নলবিলের মাঠে মন্টু মিয়ার ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের চাচাতো ভাই জামাল জানান, বিকেলে মোহাম্মদ আলী মাঠে কাজ করতে যান। দীর্ঘ সময় পরও তিনি বাড়ি না ফেরায় স্থানীয় কৃষকরা খোঁজ করতে শুরু করেন। রাতে মন্টু মিয়ার ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে দ্রুত স্বজনদের খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় কৃষক শাজাহান আলী জানান, “আমরা মাঠ থেকে কাজ শেষে ফেরার সময় দেখি মোহাম্মদ আলীর লাশ জমিতে পড়ে আছে। তার ঘাড় ও নাভির ওপর আঘাতের চিহ্ন ছিল। পরে আমরা বিষয়টি পরিবারের লোকজনকে জানাই এবং তারা পুলিশে খবর দেয়।”

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/