হবিগঞ্জের মাধবপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আন্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমানকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ সমন্বয় সভায় যোগদান করতে গেলে পুলিশ তাকে উপজেলা পরিষদের সামনে থেকে আটক করে। তাকে আটকের সংবাদে মাধবপুরে বিএনপির উদ্যোগে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান আতিকের নেতৃত্ব ভাঙচুর, অগ্নিসংযোগ, মারামারিসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাকে হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
https://slotbet.online/