• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

খুলনা জেলার ফুলতলা উপজেলায় আবার ও দিনে দুপুরে সুমনকে হত্যা।

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ / ৩২৭ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

খুলনা জেলায় ফুলতলা উপজেলার পিপরাইল এলাকায় সুমন মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন মোল্লা পিপরাইল গ্ৰামের রকিব উদ্দিন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জামিরা বাজারের উদ্দেশ্যে তিনি দুপুরে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে ১ কিলোমিটার দুরত্বে তিনি পিপরাইলে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল যোগে সন্ত্রাসীরা তার গতিরোধ করে।
সুমন মোল্লা কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীদের মধ্যে থেকে একজন খুব কাছ থেকে তাকে লক্ষ করে গুলি করে। গুলিটি তার ডান থুতনি ভেদ হয়ে বের হয়ে যায়।
এ সময়ে সুমন মোল্লা মোটরসাইকেল থেকে ছিটকে পাশের একটি ধান ক্ষেতে পড়ে যায়। সন্ত্রাসীরা গুলি করে মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়ারা গুলির শব্দে ঘটনাস্থলে এসে সুমন মোল্লাকে ধানক্ষেতে পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

ফুলতলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান খান ,সুমন মোল্লার মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের আটকে সম্ভাব্যস্থানে পুলিশ চেকপোষ্ট এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। সুমন মোল্লার মরদেহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে নিহত সুমন মোল্লার বিরুদ্ধে থানায় মামলা আছে এবং সেই মামলায় তিনি কারাগারেও ছিলেন বলে জানা যায়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/