• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার

রাস্তা নিয়ে দুর্ভোগে কোলা গ্রামের শত শত মানুষ

আবু বকর সিদ্দিক স্বপন . ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ১৬১ Time View
Update : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কোলা গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন রাস্তার বেহাল অবস্থার কারণে। উন্নয়ন বঞ্চিত এ গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে ভালো রাস্তার স্বপ্ন দেখলেও, বাস্তবে কোনো অগ্রগতি চোখে পড়েনি।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর কেটে গেলেও কোলা গ্রামের রাস্তাগুলোর কোনো সংস্কার বা উন্নয়ন হয়নি। ফলে একটু বৃষ্টি হলেই রাস্তাগুলো কাদায় পরিণত হয়, যা দিয়ে চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে অসুস্থ রোগী, শিশু এবং গর্ভবতী নারীদের দ্রুত হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে এই কাদাযুক্ত রাস্তায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সামান্য বৃষ্টির পরও রাস্তায় কাদা জমে আছে, যা শুকাতে দীর্ঘ সময় লাগছে। গ্রামের মানুষ হেঁটে চলাফেরা করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। এমন অবস্থায় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তা উন্নয়নের দাবি জানিয়েছেন।

কোলা গ্রামবাসীর আশা, সংশ্লিষ্ট প্রশাসন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/