• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুদি দোকানির মৃত্যু, আটক আসামি

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি : / ২৭২ Time View
Update : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুর গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মোহাম্মদ আলি (৬০) নামে এক মুদি দোকানির মৃত্যু হয়েছে। মোহাম্মদ আলি মৃত কেনু মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে বাদপুকুর গ্রামের বটতলা চাতালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মোহাম্মদ আলি দীর্ঘদিন ধরে আসাদুল নামের এক চাতাল শ্রমিক ও তার পরিবারের কাছে বাকিতে মালামাল সরবরাহ করতেন। পাওনা টাকা না পেয়ে তিনি ওইদিন সকালে আঃ রব মিয়ার চাতালে টাকা চাইতে যান।

এ সময় আসাদুল, তার বাবা আশকর ও মা একত্রিত হয়ে মোহাম্মদ আলিকে বেধড়ক মারধর করেন। সংঘর্ষে গুরুতর আহত হন মোহাম্মদ আলি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর উত্তেজিত জনতা আসাদুল ও তার পরিবারকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মানুন ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যান।

এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত মোহাম্মদ আলির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/