• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মত বিনিময় সভা।

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ / ১৬২ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস সংলগ্ন বাড়ির মালিকবৃন্দ ও থানা অফিসার ইন-চার্জগণের সাথেকুয়েট কর্তৃপক্ষের মতবিনিময় অনুষ্ঠিত।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস সংলগ্ন (ফুলবাড়ীগেট, খানাবাড়ী, যাবদীপুর, তেলিগাতী, মহেশ্বরপাশা, যোগীপোল) এলাকাসহ অন্যান্য এলাকার যে সকল ভাড়া বাড়িতে কুয়েটের শিক্ষার্থীরা বসবাস করেন সে সকল বাড়ির মালিকগণ, খানজাহান আলী থানা, দৌলতপুর থানা এবং আড়ংঘাটা থানার অফিসার ইন-চার্জ/প্রতিনিধিগণের সাথে কুয়েট কর্তৃপক্ষের মতবিনিময় সভা আজ ০৯ এপ্রিল বুধবার সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন অত্র বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মাদ আবু ইউসুফ। মতবিনিময় সভায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম, পরিচালক (ছাত্র-কল্যাণ), বিভিন্ন হলের হল প্রভোস্ট, খানজাহান আলী থানা, দৌলতপুর থানা এবং আড়ংঘাটা থানার অফিসার ইন-চার্র্জ/প্রতিনিধি সহ সম্মানিত বাড়ির মালিকগণ বক্তব্য রাখেন। এ সময় তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কুয়েটের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/