• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

পলিথিনের ব্যবহার বর্জন ও প্লাষ্টিকের পুন:ব্যবহার নিশ্চিতে সাতক্ষীরায় ক্যাম্পেইন

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিধিনি : / ১২১ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

সাতক্ষীরায় যুব নেতৃত্বে পরিবেশ দুষণরোধে পলিথিনের ব্যবহার বর্জন ও প্লাষ্টিকের পুন:ব্যবহারের বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ এপ্রিল) সকাল ১০টায় একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় সাতক্ষীরা সদরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড়ে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো এ ক্যাম্পেইন বাস্তবায়ন করে। পরিবেশ অধিদপ্তর, বিভিন্ন প্লাটফর্ম, সমমনা সংস্থা, সাংবাদিক, যুব সদস্য এবং অন্যান্য স্টেকহোল্ডারদের নিয়ে অনুষ্ঠিত যুব নেতৃত্বে পরিবেশ দুষণরোধে পলিথিনের ব্যবহার বর্জন ও প্লাষ্টিকের পুন:ব্যবহারের বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইনে সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন সাবেক মহিলা কাউন্সিলর ও জিডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, প্রান্তিক যুব সংঘের উর্মি খাতুন, ইমতি জামিল ও ইফতি জামিল, লাল গোলাপ যুব সংঘের সদস্য আরাফাত হোসেন, সাতক্ষীরা ইয়ূথ এ্যালায়েন্স নেটওয়ার্কের সভাপতি মুশফিকুর রহমান, সদস্য কর্ন বিশ^াস কেডি প্রমুখ। এসময় বক্তারা বলেন, প্লাষ্টিক দূষণ বর্তমানে মানবজীবনের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে। প্লাষ্টিক দূষণের সবচেয়ে ভয়ের দিকটি হচ্ছে এর দীর্ঘস্থায়ীত্বতা। দীর্ঘমেয়াদে এর প্রভাব আমরা অনুভব করছি। প্লাষ্টিক বর্জ্যরে কারনে আমাদের মাটির উর্বরতা এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থের কারণে জীবজগৎ ও উদ্ভীদকুল উভয়ই ক্ষতিগ্রস্থ হয়। নদীতে বা জলাশয়ে প্লাষ্টিক জমে স্বাভাবিক গতি হারায় এবং প্রাণীজগতের বাস্ততন্ত্রের উপর প্রভাব পড়ে। এছাড়া অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার ফলে একটি মোটামুটি পরিমানে প্লাষ্টিক বর্জ্যরে গন্তব্য হয় খাল ও জলাশয়গুলোতে। যার জের ধরেই ক্রমবর্ধমান সমুদ্রদূষণের সমস্যাটি আর ও বৃদ্ধি পায়। বিশ^ব্যাপী একবার প্লাষ্টিক পন্য ব্যবহারে সচেতনতা সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন উদ্যোগ গ্রহনের মাধ্যমে একবার ব্যবহার্য্য প্লাষ্টিক পন্য ব্যবহার কমানো হচ্ছে। আমরা তরূণরা আগামীর কান্ডারী, আগামী দিনে জলবায়ূ সহনশীল পৃথিবী গড়তে আমরা বলতে চায় পলিথিন ও প্লাষ্টিকের ব্যবহার কমাতে, প্লাষ্টিক পুন:ব্যবহারে বিভিন্ন উদ্যোগ নিতে হবে। একমাত্র জনসচেনতায় পারে পরিবেশ দূষণ রোধ করতে’। পরবর্তীতে প্রধান অতিথি সহ পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড়ে বাজারের মধ্যে দোকানদার ও জনগনের মধ্যে পলিথিনের ব্যবহার বর্জন ও প্লাষ্টিকের পুন:ব্যবহার বিষয়ে পরামর্শ প্রদান করেন এবং পরিবেশবান্ধব শপিং ব্যাগ বিতরণ করেন। এসময় একশনএইড বাংলাদেশ এর ইন্সপেরিটর সুপ্তি দাশ চৈতী, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইনান্স অফিসার চন্দর কুমার বৈদ্য, ইয়ূথ পিয়ার গ্রæপ ফ্যাসিলিটেটর ইয়াছিন আরাফাত শাওনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/