• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

লক্ষ্মীপুরের প্রবীণ সাংবাদিক এম এ মালেকের ৮ তম মৃত্যুবার্ষিকী

নাজিম উদ্দিন রানা: / ২০৪ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

লক্ষীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক প্রবীণ সাংবাদিক,সংগঠক ও শিক্ষানুরাগী এম এ মালেকের মৃত্যু দিবস আগামী ৯ এপ্রিল।এদিন তাঁর ৮তম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়া মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হবে।তাঁর মাগফেরাত কামনা করে সর্বস্তরের মানুষের কাছে দোয়া আহবান করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

প্রয়াত এম এ মালেক ও তাঁর সহকর্মীদের থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়,তিনি লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য ছিলেন। এছাড়া জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি,চেম্বার অব কমার্সের সাধারন সম্পাদক,কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক মহুরম এম এ মালেকের ৮ তম মৃত্যু বার্ষিকী বুধবার ৯ই এপ্রিল।তিনি মৃত্যু কালীন সময় পর্যন্ত জাতীয় দৈনিক ভোরের পাতার পত্রিকার ব্যুরো প্রধানের দায়িত্বে ছিলেন। লক্ষ্মীপুর জেলা বাসীর কাছে তিনি ছিলেন সাদা মাঠা হাসি খুশী একজন প্রিয় মানুষ ও সাংবাদিকতার জগতের কিংবদন্তী কলম সৈনিক তিনি লক্ষীপুর বাসীর প্রাণের স্পন্দন সাংবাদিকদের আশ্রম নামে খ্যাতি অর্জন করেছেন।সাংবাদিকতা জগতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কিংবদন্তি কলম সৈনিক ছিলেন।অতি সহজে সাধারন মানুষের হৃদয়ে স্থান করে নিতেন তিনি। উনার ৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ৯ই এপ্রিল রোজ বুধবার মিলাদ দোয়া মহুরমের নিজ গ্রাম লক্ষীপুর পৌরসভার ৯নং ওয়ার্ড সমসেরাবাদ গ্রামের হাজী চুন্নী মিয়া হাওলাদার জামে মসজিদে তার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।মহুরমের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনারা সবাই আমন্ত্রিত । তিনি লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও আজকের বিজনেস বাংলাদেশ,বাংলাদেশ আপডেট পত্রিকার জেলা প্রতিনিধি নাজিম উদ্দিন রানার পিতা।

মরহুম এম এ মালেকের শিক্ষা ও সাংবাদিকতার জীবনীঃ প্রবীণ সাংবাদিক এম এ মালেক লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক ও সাধারণ সম্পাদক ছিলেন। সদর উপজেলার সমসেরাবাদ গ্রামের হাজী চুনু মিঞা হাওলাদার বাড়ীর সভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।তিনি সমসেরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন। তার পরে লক্ষ্মীপুর মডেল হাইস্কুলে অধ্যয়ন কালে দৈনিক আজাদ পত্রিকায় তার সাংবাদিকতার হাতে খড়ি। পরবর্তীতে চৌমুহনী এস এ কলেজে অধ্যয়নকালীন সময়ে দৈনিক পূর্বদেশ, দৈনিক বাংলা, দৈনিক কিষাণে, দৈনিক দেশ বাংলায় লেখালেখি করেন এবং লক্ষ্মীপুর থেকে প্রকাশিত দৈনিক আল চিশত ও দৈনিক লক্ষ্মীপুর কন্ঠে দীর্ঘদিন সম্পাদনের দায়িত্ব পালন করেন। ষাট দশকের তুখোড় ছাত্র নেতা হিসেবে কেন্দ্রীয় নেতৃত্ব প্রদান করেন। মরহুম মালেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা টিটি কলেজ থেকে বিএড সমাপ্ত করেন। দীর্ঘ ১৫বছর সিলেটের ছাতক এবং সাভারের দোসাইদ একে হাইস্কুলে পর্যায়ক্রমে প্রধান শিক্ষক ছিলেন। বিএড অধ্যায়ন কালীন সময়ে ১৯৭৫-৭৬ সালে টিটি কলেজের ছাত্র সংসদ এর নির্বাচিত জিএস ছিলেন। তিনি সাংবাদিকতা জীবনে অসংখ্য প্রশিক্ষণ ও কর্মশালা অংশগ্রহণ করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/