• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

হলিধানীতে মাদক ব্যবসায়িকদের দৌরাত্ম্য, যুবসমাজ বিপন্ন

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি: / ২৯১ Time View
Update : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

ঝিনাইদহ জেলার হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে মাদক ব্যবসা নতুন মাত্রায় পৌঁছেছে। গতকাল ৪ এপ্রিল শনিবার রাত ১০ টার পরে হলিধানীর আসাদ মোড়ের পাশে মোল্যাদের বড় পুকুরের গাভির উপরে স্থানীয়রা উজ্জ্বল কে আটক করে ইয়াবা ট্যাবলেট সহকারে। স্থানীয়দের অভিযোগ, এই অঞ্চলে মাদকের বিস্তারে বড় ভূমিকা রাখছে তালেব মিস্ত্রী নামের এক ব্যক্তি, যিনি ছমেকুড়ির ছেলে হিসেবে পরিচিত।

তালেবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি নিয়মিত ইয়াবা বিক্রি করছেন এবং এই কাজে তাকে সহায়তা করছেন একই গ্রামের মৃত মানুয়ারের ছেলে উজ্জ্বল। উজ্জ্বল একাধিকবার প্রকাশ্যে স্বীকার করেছেন যে, প্রতিদিন ১৭ থেকে ১৮ পিচ ইয়াবা বিক্রি করি এবং নির্দিষ্ট পরিমাণ টাকা ‘জোন হাজিরা’ হিসেবে পান তালেবের কাছ থেকে।

স্থানীয়দের দাবি, এই মাদক ব্যবসার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে। অভিভাবকরা সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন। এলাকার সচেতন মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/