• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

ইসলামী শাসনব্যবস্থা কায়েম করতে না পারলে এদেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়—মিয়া মোঃ গোলাম পরোয়ার।

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ / ১৮১ Time View
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

ইসলামী শাসনব্যবস্থা কায়েম করতে না পারলে এদেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
আমরা মানুষ কে ভয় না করে, যিনি আমাদের প্রতিপালক ,যার সন্তুষ্টির জন্য একটি মাস রোজা রেখে সিয়াম সাধনা করলাম, তাকে ভয় করি,আসুন আমরা সবাই কোরানের আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি। খুলনা জেলার খান জাহান আলী থানার অন্তর্গত বাংলাদেশ জামাতি ইসলাম ৪ নং ওয়ার্ডের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন, বাংলাদেশ জামাতের সেক্রেটারী জেনারেল, অধ্যাপক মিয়া মোঃ গোলাম পরোয়ার।
মওলানা মোঃ হারুন শেখের সভাপতিত্বে,
মোঃ মনিরুজ্জামান তালুকদার (ফরহাদ) হোসেন এর সঞ্চালনায়,
অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, আমরা সবাই মিলে একবারের জন্যও এদেশে ইসলামী শাসনব্যবস্থা কায়েম করা যায় সেই ব্যবস্থা করি। তিনি কোরানের আয়াত পাঠ করেন এবং তার অর্থ সবাই কে বোঝান। তিনি বলেন আমি ও ছাত্রলীগ করতাম। তাই সবাই কে বলব কে কি করতেন সেটা বড় কথা নয়। ভুল -ভ্রান্তি, ন্যায় -অন্যায়, ভূলে গিয়ে তওবা করে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি। যদি দেখে যেতে না পারি তা-ও মাফ পাব। কারণ বলতে পারব চেষ্টা করেছি সফল, বিফল তোমার হাতে। বাংলাদেশ জামায়াতি ইসলামের পতাকাতলে সবাই কে এক হবার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুন্সি মিজানুর রহমান সেক্রেটারি খুলনা জেলা, মুন্সি মঈনুল ইসলাম ও মিয়া গোলাম কুদ্দুস সহ সেক্রেটারি খুলনা জেলা, হাফেজ আমিনুল ইসলাম জেলা কর্ম পরিষদ সদস্য, সৈয়দ হাসান মাহমুদ টিটু আমির খান জাহান আলী থানা, খান শাহাদাত হোসেন সহ-সভাপতি ৪নং ওয়ার্ড ও অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন। অনুষ্ঠান শেষে সবাই কে তাবারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/