সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হয়েছে। বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিজয়সৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসের সূচনা করা হয়। সেইসাথে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বিজয়সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং পুলিশ সুপার মো. ফারুক হোসেন, সিভিল সার্জন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, র্যাব-১২, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), আনসার-ভিডিপি, জেলা কারাগার, পৌরসভা, উপজেলা প্রশাসন, প্রেসক্লাব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধিরা শ্রদ্ধা জ্ঞাপন করেন। সকালে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার সবকয়টি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় এ স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
https://slotbet.online/