• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

খুলনায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

খুলনা ব্যুরো : / ১৫০ Time View
Update : শনিবার, ২২ মার্চ, ২০২৫

খুলনা মহানগরীর গোয়ালখালী মেইন রোডের একটি টিনশেড বাসায় অভিযান চালিয়ে সন্ত্রাসী হাসান হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪ রাউন্ড গুলিভর্তি একটি রিভলবার, ১৩ রাউন্ড পিস্তলের গুলি এবং ১১ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার গভীর রাতে নগরীর গোয়ালখালী প্রধান সড়কের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। কেএমপির ডেপুটি কমিশনার (উত্তর) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।

প্রেসব্রিফিংয়ে তিনি ব‌লেন, ঈদুল ফিতর উৎসব ও নিরাপদ প‌রি‌বে‌শে উৎযাপ‌নের ল‌ক্ষ্যে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য অস্ত্রধারী, সন্ত্রাসী, কি‌শোর গ্যাং গ্রেফতারে পু‌লিশ অ‌ভিযান অব্যাহত রে‌খে‌ছে। ঈদ‌কে সাম‌নে রে‌খে সন্ত্রাসীরা মাথাচাড়া দি‌য়ে না উঠ‌তে পা‌রে সে জন্য পু‌লি‌শের তৎপরতা বৃ‌দ্ধি করা হ‌য়ে‌ছে। এরই ধারাবা‌হিকতায় পু‌লি‌শের এক‌টি দল নগরীর খা‌লিশপুর থানাধীন গোয়ালখালী মেইন‌ রোডের এক‌টি টিন‌শে‌ডের বা‌ড়ি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে সন্ত্রাসী হাসান হাওলাদার‌কে গ্রেফতার ক‌রে পু‌লিশ। এ সম‌য়ে তার কাছ থে‌কে ৪ রাউন্ড গু‌লি ভ‌র্তি এক‌টি রিভলবার, ১৩ রাউন্ড তাজা পিস্ত‌লের গু‌লি এবং ১১ রাউন্ড শর্টগা‌নের গু‌লি উদ্ধার করা হয়। এ ঘটনায় খা‌লিশপুর থানায় অস্ত্র আইনে মামলা প্রস্তু‌তি চল‌ছে।

তি‌নি আরও ব‌লেন, উদ্ধারকৃত অস্ত্র দি‌য়ে সম্প্রতিক সম‌য়ে কোন অপরাধ সংগ‌ঠিত হ‌য়ে‌ছে কি না? তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হ‌চ্ছে। তার বিরু‌দ্ধে দিঘ‌লিয়া থানায় এক‌টি মামলা র‌য়ে‌ছে ব‌লে তি‌নি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/