• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

খুলনায় ভোক্তা অধিকার ও সংরক্ষন অধিদপ্তরের অভিযানে অতিরিক্ত দামেপণ্য বিক্রির অভিযোগে ১ লাখ টাকা জরিমানা

খুলনা ব্যুরো : / ১২৪ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

সোমবার বেলা সাড়ে ১২টায় খুলনার মহানগরীর শিববাড়ি মোড়ে অবস্থিত আর্টিকেল নামের একটি ব্রান্ড শোরুমে অভিযান চালায় ভোক্তা অধিকার ও সংরক্ষন অধিদপ্তরের কর্মকর্তারা। সেখানে ধরা পড়ে ভোক্তাদের সাথে প্রতারনার নানা চিত্র। দেশে তৈরী পোশাককে বিদেশী বলে অতিরিক্ত দাম রাখা হচ্ছে এ শোরুমে। যা সাধারন ক্রেতাদের নাগালের বাইরে। এছাড়াও কেনা দামের থেকেও ৩ গুণ বেশি দামে পণ্য বিক্রির সত্যতা পেয়েছে ভোক্তা অধিদপ্তর। সব মিলিয়ে এসব অপরাধের শাস্তি হিসাবে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের খুলনার উপপরিচালক মোঃ সেলিম।

তিনি বলেন, ভোক্তাদের ঠকিয়ে যারা ব্যবসা করছে তাদের কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না। এসব প্রতিষ্ঠান ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম রাখছে। পাশাপাশি দেশী পণ্যকে বিদেশী বানিয়ে ক্রেতাদের সামনে করা হচ্ছে উপস্থাপন। এতে ক্রেতারা প্রতারনার শিকার হচ্ছে। তাই তাদের জরিমানার আওতায় আনা হয়েছে। পাশাপাশি আজ অভিযান চলমান রয়েছে। তবে ভোক্তারা প্রতারিত হবে এমন কোনো কাজ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এসময় অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ বেলা ১২টা থেকে শুরু হয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান। এসময় বেশ কিছু শোরুমে এ অভিযান চালানো হয়। এ অভিযানে আর্টিকেল ছাড়াও আর একটি শোরুম থেকে একই অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বেশ কিছু শোরুমকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/