• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলা বিএনপি দুই নেতার পদ স্থগিত !

মোঃ আলামিন সরকার , সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: / ১৭৬ Time View
Update : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

সিরাজগঞ্জ জেলা বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই নেতার প্রাথমিক সদস্য পদসহ সব পদ স্থগিত করেছে।

বুধবার (১২ মার্চ) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত একটি চিঠিতে এই তথ্য জানানো হয়।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন সদর উপজেলা খোকসাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম এবং শহরের ভাসানী রোড মোল্লাবাড়ি মহল্লার বিএনপি নেতা আবু কায়েস ভূইয়া কর্নেল।

চিঠিতে বলা হয়েছে, রেজাউল করিমের বিরুদ্ধে অন্যের জমি দখল এবং হুমকি-ধমকির অভিযোগে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচারিত হওয়ায় তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে স্থগিত করা হয়েছে। এর আগেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে শোকজ করা হয়েছিল বলে উল্লেখ করা হয়।

অপর চিঠিতে বলা হয়, আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আবু কায়েস ভূইয়া কর্নেলের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হওয়ায় তারও প্রাথমিক সদস্য পদসহ সব পদ স্থগিত করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উভয় নেতার বিষয়ে নেওয়া সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে জানানো হয়।

এই বিষয়ে পদ স্থগিত হওয়া নেতাদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/