• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত ঝিনাইদহে ২ টাকায় ইফতার বিতরণ কলারোয়ায় আমের মুকুলে চাষীদের বাম্পার ফলনের আশা

কালীগঞ্জের (কসাইখানা) ফাতেমা (প্রাঃ) হসপিটালে ভূল চিকিৎসায় কলেজ ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার: / ৩২৮ Time View
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

ঝিনাইদহের কালিগঞ্জের “কসাইখানা” নামে পরিচিত ইকো ডায়াগনস্টিক সেন্টার এন্ড ফাতেমা (প্রা:) হাসপাতালে ভুল চিকিৎসায় উৎস ভট্টাচার্য নামে এক কলেজ ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত উৎস ভট্টাচার্য্ সরকারি মাহাতাব উদ্দিন কলেজের এইচ এস সি প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র।

নিহতের স্বজনরা জানায়, নাকের পলিপাস অপারেশনের জন্য বৃহস্পতিবার (৬মার্চ) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জের ইকো ডায়াগনস্টিক সেন্টার এন্ড ফাতেমা(প্রাঃ) হসপিটালে ভর্তি হন উৎস ভট্টাচার্য্য । ওই রাতেই ফাতেমা (প্রাঃ) হাসপাতালের চিকিৎসক কাজি রাজিবুল ইসলাম তার অপারেশন করেন। অপারেশনের পর সকাল পর্যন্ত তার জ্ঞান না ফেরায় (৭ মার্চ) শুক্রবার তড়িঘড়ি করে যশোরে রেফার্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে যশোর নেয়ার পথে সকাল আনুমানিক সকাল ৯ টায় তার মৃত্যু হয়।
নিহত উৎস ভট্টাচার্য ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৭ নং রায়গ্রাম ইউনিয়নের উজ্জ্বল ভট্টাচার্যের ছোট ছেলে।

এদিকে মৃত্যুর পর রোগীর স্বজনরা হাসপাতাল ঘেরাও করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতের ভাই অনিমেষ ভট্টাচার্য্য বলেন, আমার ভাইকে হাসপাতালে ভর্তি করেছিলাম। কিন্তু অপারেশনের পর সে অসুস্থ হয়ে পড়ে। পরে যশোরে নেয়ার পথে মারা যায়।

ফাতেমা (প্রাঃ) হাসপাতালের নির্বাহী পরিচালক একরামুল হক বলেন, রোগীটির অপারেশনের পর আর জ্ঞান ফিরলে সব ঠিক হয়ে যাবে এমনটি ভেবেছিলাম, কিন্তু রুগীর অবস্থার অবনতি হলে আমরা তাকে যশোর পাঠাই। পথিমধ্যে সে মারা যায়।

এদিকে এ ব্যাপারে মন্তব্য জানতে কর্তব্যরত চিকিৎসক কাজি রাজিবুল ইসলাম কে ফোন করলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম হাওলাদার বলেন আমার কাছে লিখিত একটি অভিযোগ আসছে আমি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, কালিগঞ্জের কসাইখানা নামে পরিচিত এই ফাতেমা হসপিটালে প্রায়ই রোগীর মৃত্যু হয়। এবং ক্লিনিক মালিক মোটা অংকের বিনিময়ে সবকিছু দফারফা করে থাকেন। আর কত মৃত্যু হলে প্রশাসন এই ফাতেমা ক্লিনিকের বিরুদ্ধে কঠোর হবে?…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/