শহরের বড়বাজার এলাকায় ফুটপাতের অবৈধ ভাসমান দোকান ও হকার উচ্ছেদ অভিযান
পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে
সোমবার দুপুরে শহরের এস এস রোডসহ কয়েকটি রোডে এ অভিযান পরিচালনা
করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রমজান মাসেও শহরের প্রধান সড়ক এসএস
রোডের ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠেছে ভাসমান দোকান । এসব দোকান ও
হকারদের কারণে পথচারীদের চলাচলে চরম বিঘ্নের সৃষ্টি হয়। এমনকি সড়কের
উভয়পাশে মোটর বাইক পার্কিং করে রাখে। এতে প্রতিদিন শহরের গুরুত্বপূর্ণ
সড়কগুলোতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এ যানজট নিরসনে ফুটপাতের অবৈধ
ভাসমান দোকান ও হকার উচ্ছেদে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে
পথচারীদের মাঝে কিছুটা স্বস্থি ফিরে এসেছে। এ অভিযানে পুলিশ সুপার মোঃ
ফারুক হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সদর
থানার ওসি হুমায়ুন কবির, ওসি (ডিবি) একরামুল হক, পৌর নির্বাহী
কর্মকর্তা রফিকুল ইসলাম ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা
উপস্থিত ছিলেন। এরআগে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সিরাজগঞ্জ
পৌরসভার প্রশাসক কামরুল ইসলামের সভাপতিত্বে পৌর হলরুমে বাজার মনিটরিং
এক জরুরি সভা অনুষ্ঠিত হয় এবং ব্যবসায়ীদের সাথে বর্তমান বাজার পরিস্থিতি
নিয়ে আলোচনা করা হয়। এতে গরুর মাংস, মুরগি ও মাছসহ বিভিন্ন পন্য
সামগ্রীর দাম স্থিতিশীল রাখার অনুরোধ জানানো হয়। এ সভায় বিএনপির
নেতবৃন্দ ও গরুর মাংস ব্যবসায়ীর নেতৃবৃন্দসহ বিভিন্ন পন্য সামগ্রীর
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
https://slotbet.online/